এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বাড়ছে

সরকার মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ও আধুনিকায়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দের পরিমাণ বাড়ছে।

এ খাতে গত অর্থবছরের চেয়ে ১ হাজার ৬৯৬ কোটি টাকা বাড়িয়ে এবারের প্রস্তাবিত বজেটে ৭ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

  ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেটে বলা হয়, মাদ্রাসাসমূয়ের অবকাঠামো উন্নয়ন ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া স্থাপন করা হবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে দাখিল ও এবতেদায়ী স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

এছাড়া দেশে ১ হাজার ৮০০টি মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে বলে প্রস্তাবিত বাজেটে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading