অনলাইন ডেস্ক।।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে।
মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে ইংগিস্ট আজ সকালে বলেন, রাজধানী কিয়েভ এই মুহূর্তে একাধিক দিক থেকে হামলার কবলে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানাচ্ছে, কিয়েভে একটু পরপর কামানের গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে তা আসছে কোথা থেকে, সেটি বোঝা যাচ্ছে না।
কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।
ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।
এদিকে আজ ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করে, কৃষ্ণসাগর উপকূলীয় শহর মাইকোলাইভে রাশিয়ান সেনাদের সফলভাবে তাড়িয়ে দিয়েছে তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
