এইমাত্র পাওয়া

Tag Archives: কোটা আন্দোলন

চলমান অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১১ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গ্রেপ্তার হয়েছে প্রায় ১১ হাজার মানুষ। বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষ-সহিংসতার …

বিস্তারিত পড়ুন

দেশবিরোধী অপশক্তিকে দমন করার দাবি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক প্রাণহানিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।  একই সাথে দেশবিরোধী স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাংচুর ও সম্পদহানিতে গভীরভাবে উদ্বিগ্ন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই সংগঠনটি। গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অগ্নিসংযোগ, ভাংচুর ও সম্পদহানিতে জড়িত …

বিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান

যশোরঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার …

বিস্তারিত পড়ুন

রাতে তিন ছাত্র আটক, দিনে ছাড়িয়ে নিলেন শাবিপ্রবি শিক্ষকরা

সিলেট: গভীর রাতে মেসে তল্লাশি চালিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করে সিলেট কোতয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক তাদের থানা থেকে ছাড়িয়ে আনেন বলে জানা গেছে। বুধবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নিহারীপাড়া এলাকার একটি মেস থেকে তাদের আটক করে নিয়ে …

বিস্তারিত পড়ুন

মুক্তি পেয়েই সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

ঢাকাঃ মুক্ত হয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজত থেকে সারজিসসহ ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সারজিস ফেসবুকে লিখেছেন, ‘কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। …

বিস্তারিত পড়ুন

ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টার অনশনে ছিলেন ৬ সমন্বয়ক

ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক টানা ৩২ ঘণ্টা অনশনে ছিলেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন পীতম। বৃহস্পতিবার আইনজীবী পীতম তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ডিবি হেফাজতে …

বিস্তারিত পড়ুন

শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নাম ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আন্দোলনের সহ-সমন্বয়ক আবদুল কাদেরের এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে …

বিস্তারিত পড়ুন

জামিনে মুক্ত সেই কিশোর মাহিম

বেরোবি প্রতিবেদক, রংপুরঃ  কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাঈদের হত্যা মামলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় শিশু আদালত-১-এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এই জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের …

বিস্তারিত পড়ুন

‘ওই তারাটা আমার আব্বু’

 ঢাকাঃ ‘আম্মু, ওই যে আকাশের তারাটা, ওইটাই আমার আব্বু। আব্বু নেমে আসো, আমার কপালে একটা চুমু দিয়ে যাও।’ রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই গুলিতে নিহত মেরাজুল ইসলামের তিন বছর বয়সী ছেলে মো. হানিফা এভাবেই মায়ের সঙ্গে আকাশের তারাদের মধ্যে বাবাকে খুঁজে ফিরছিল। মেরাজুলের স্ত্রী নাজমীম ইসলাম …

বিস্তারিত পড়ুন

গু-লি-তে নিহত স্বামী, শোকে স্ত্রীর আ*ত্ম*হ*ত্যা

ঢাকাঃ চলমান কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পানি সরবরাহকারী আব্দুর রহমান জিসান (১৮)। ২০ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় আন্দোলনকে ঘিরে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জিসান স্ত্রী ও পরিবারের সঙ্গে রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনার ৯ দিনের মাথায় জিসানের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা …

বিস্তারিত পড়ুন