এইমাত্র পাওয়া

Tag Archives: ববি

অডিট আপত্তিতে কর্তন ববির ১০ কোটি টাকা

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটের ১০ কোটি টাকা কর্তন হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আপত্তিতে ববি কর্তৃপক্ষকে সংশোধিত বাজেট দিতে হয়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দক্ষতা নিয়ে সমালোচনা হচ্ছে। অস্বাভাবিক ব্যয়ের খাত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অডিট টিম পর্যবেক্ষেণে উল্লেখ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছিল …

বিস্তারিত পড়ুন

ববি: নিয়ম না মেনে পোষ্য কোটায় উপাচার্যের মেয়েকে ভর্তি

বরিশাল: গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেয়েছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের মেয়ে। মেধাতালিকায় সিরিয়াল এসেছিল ৩২ হাজারতম। এমন ফল নিয়েও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছেন। অথচ এ বছর ওই অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সর্বোচ্চ ৫০৩৫তম সিরিয়াল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পোষ্য কোটায় …

বিস্তারিত পড়ুন

ববি উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে অনশন কর্মসূচি ভেঙেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টানা আন্দোলনের ৩৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ …

বিস্তারিত পড়ুন

অনশনরত শিক্ষার্থীদের সাথে রাত কাটালেন ববি উপাচার্য

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন নিশ্চিতকরণের দাবিতে গন-অনশনরত শিক্ষার্থীদের সাথে রাত্রিযাপন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বের) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে শুরু করে। শুক্রবারও …

বিস্তারিত পড়ুন

৩ দাবিতে টানা ৩৭ দিন আন্দোলনের পর আমরণ অনশনের ঘোষণা ববি শিক্ষার্থীদের

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ চলাকালে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে …

বিস্তারিত পড়ুন

ববিতে আন্দোলনরত শিক্ষার্থীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ল নৌবাহিনী

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ চলমান তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়তে হয়েছে নৌবাহিনীর সদস্যদেরকে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনের সময় নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টোপথে আসায় শিক্ষার্থীরা বাঁধা দিলে নৌবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চড়াও হয় এবং ধ্বস্তাধস্তি …

বিস্তারিত পড়ুন

আল্টিমেটাম শেষে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর কোনো সাড়া না পেয়ে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনকারী শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে …

বিস্তারিত পড়ুন

ববির অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কীর্তনখোলা নদীর তীরে ১৪ বছর আগে …

বিস্তারিত পড়ুন

ববি উপাচার্য, প্রোভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

বরিশালঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম …

বিস্তারিত পড়ুন