এইমাত্র পাওয়া

Tag Archives: গণশিক্ষা উপদেষ্টা

জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

ভোলাঃ প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়া‌রির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে। এটা আমি নি‌শ্চিতভাবে বল‌তে পার‌ছি। এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে। আর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা উদ্যোগ নিয়ে‌ছি। শ‌নিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এক সে‌মিনা‌র শেষে …

বিস্তারিত পড়ুন

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করতে চেষ্টা চলছে: গণশিক্ষা উপদেষ্টা

ভোলাঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা এতে সফল হবো। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য: গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইলঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল …

বিস্তারিত পড়ুন

ভূমিকম্প আতঙ্ক: বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

টাঙ্গাইলঃ ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা

খুলনাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বেশি হলেও মানোন্নয়ন হচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জঃ দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ ব্যয় হলেও এর আশানুরূপ মানোন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, …

বিস্তারিত পড়ুন

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে মন্ত্রণালয়। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা মুখে যতই শিক্ষকদের সম্মান করি না কেন, তাদের বেতন স্কেলগুলো প্রমাণ দেয় তাদের সম্মান কোথায়। শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা …

বিস্তারিত পড়ুন

‘সরকারি কলেজের অধ্যাপকের বেতন স্কেল একজন যুগ্ম সচিবেরও নিচে’

ঢাকাঃ শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড কম্পিউটার অপারেটরের স্কেলের সমান। আর সরকারি কলেজের অধ্যাপকের স্কেল একজন যুগ্ম সচিবেরও নিচে। এটি মনে রাখতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষিতদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ দেশের উচ্চশিক্ষিতদের মধ্যেও দক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ের চাকরির জন্য অনেক গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রিধারী আবেদন করছেন। এতে বোঝা যায়, শিক্ষা এখনো শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক …

বিস্তারিত পড়ুন