এইমাত্র পাওয়া

Daily Archives: April 4, 2026

নিয়ন্ত্রণহীন অটোরিকশা: সড়কে বিশৃঙ্খলা, সরকার কেন নির্বাক?

।। এ এইচ এম সায়েদুজ্জামান ।। ঢাকার ব্যস্ত এক সকাল। অফিসগামী মানুষের ভিড়, স্কুলপড়ুয়া শিশুদের তাড়া, আর তার মাঝেই হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে পাশ কাটিয়ে গেল। মুহূর্তের জন্য থমকে গেল চারপাশ—একটি দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু অল্পের জন্য রক্ষা। এই দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়; বরং রাজধানীর প্রতিদিনের …

বিস্তারিত পড়ুন

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। হাম রোগ প্রতিরোধে আগামীকাল রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে …

বিস্তারিত পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামি শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। নিচে ঢাকা ও তার …

বিস্তারিত পড়ুন

৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক।। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল …

বিস্তারিত পড়ুন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক।। রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ …

বিস্তারিত পড়ুন

টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক, দেশবাসীকে শিরোপা উৎসর্গ

নিজস্ব প্রতিবেদক।। টাইব্রেকারে রোনান সুলিভানের শট গোললাইন অতিক্রম করতেই মালে স্টেডিয়ামের গ্যালারিতে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। ফুটবলাররাও ছুটছেন একেকজন একেক দিকে। টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা সবাই।  বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দলকে শুরুতেই এগিয়ে দেন …

বিস্তারিত পড়ুন

ইরানি হামলার ক্ষত কাটিয়ে উঠতে এক বছর সময় লাগবে আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানার

নিজস্ব প্রতিবেদক।। গত মাসের শেষদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতের আল তাওয়িলা স্মেল্টারে প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরি শুরু করতে অন্তত এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ)।  গতকাল শুক্রবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গত ২৮ মার্চ আবুধাবির খলিফা ইকোনমিক জোনে হামলার পর আল তাওয়িলার স্থাপনাগুলো …

বিস্তারিত পড়ুন

স্কুল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।।  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। সেই পরিপ্রেক্ষিতে জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার …

বিস্তারিত পড়ুন

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক।। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ শটে সফল হন প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান, তার নেওয়া পঞ্চম কিকে নিশ্চিত হয় …

বিস্তারিত পড়ুন