এইমাত্র পাওয়া

Monthly Archives: April 2025

ডা. দীপু মনির ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সমাজকল্যাণ ও সাবেক শিক্ষামন্ত্রী মন্ত্রী ডা. দীপু মনির ১৮টি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি …

বিস্তারিত পড়ুন

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩ শিক্ষার্থী

কুমিল্লাঃ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত দুই হাজার ৫৫৩ শিক্ষার্থী। বহিষ্কার হয়েছে একজন। বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম এ তথ্য জানান। শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের অধীনে কুমিল্লায় অনুপস্থিত ছিল ৮১২, চাঁদপুরে ৩৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭২, নোয়াখালীতে ৪৪৪, …

বিস্তারিত পড়ুন

দিনাজপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা

দিনাজপুরঃ পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় ও বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। ফলে পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় তারা। পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন দেওয়ার আগেই …

বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে ১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারছে না

কিশোরগঞ্জঃ প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষা দিতে পারছে না কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. আসমা নামে এক অভিভাবক। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা …

বিস্তারিত পড়ুন

কওমি মাদ্রাসায় ছাত্রীদের শয়নকক্ষে সিসি ক্যামেরা, ঘরে বসে দেখতেন শিক্ষক

যশোরঃ যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শয়নকক্ষে দুটি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। অভিভাবকদের অভিযোগে বুধবার বিকালে সেখানে প্রশাসন অভিযান চালায়। অভিযানে ছাত্রীদের কক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

কক্সবাজারে পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

কক্সবাজারঃ প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা। …

বিস্তারিত পড়ুন

ফেনীতে নকল সরবরাহের দায়ে শিক্ষককে কারাদণ্ড

ফেনীঃ চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষায় এক মাদ্রাসা কেন্দ্রে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মো. ইউনুস হল পর্যবেক্ষক। তিনি …

বিস্তারিত পড়ুন

কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা আগামী শনিবার, কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কতা

ঢাকাঃ কৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে এক ঘণ্টা হবে পরীক্ষা। এ পরীক্ষার কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ। কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা তিনটায় অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

২০২৫ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

ঢাকাঃ নতুন সূচি অনুযায়ী, ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফরম পূরণ–সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম …

বিস্তারিত পড়ুন

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। শিক্ষা উপদেষ্টা জানান, যে উৎসগুলো থেকে …

বিস্তারিত পড়ুন