কিশোরগঞ্জঃ প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষা দিতে পারছে না কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. আসমা নামে এক অভিভাবক। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা …
বিস্তারিত পড়ুনDaily Archives: April 10, 2025
কওমি মাদ্রাসায় ছাত্রীদের শয়নকক্ষে সিসি ক্যামেরা, ঘরে বসে দেখতেন শিক্ষক
যশোরঃ যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শয়নকক্ষে দুটি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। অভিভাবকদের অভিযোগে বুধবার বিকালে সেখানে প্রশাসন অভিযান চালায়। অভিযানে ছাত্রীদের কক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা …
বিস্তারিত পড়ুনকক্সবাজারে পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে
কক্সবাজারঃ প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা। …
বিস্তারিত পড়ুনফেনীতে নকল সরবরাহের দায়ে শিক্ষককে কারাদণ্ড
ফেনীঃ চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষায় এক মাদ্রাসা কেন্দ্রে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মো. ইউনুস হল পর্যবেক্ষক। তিনি …
বিস্তারিত পড়ুনকৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা আগামী শনিবার, কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কতা
ঢাকাঃ কৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে এক ঘণ্টা হবে পরীক্ষা। এ পরীক্ষার কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ। কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা তিনটায় অনুষ্ঠিত …
বিস্তারিত পড়ুন২০২৫ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
ঢাকাঃ নতুন সূচি অনুযায়ী, ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফরম পূরণ–সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম …
বিস্তারিত পড়ুনএসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা
ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। শিক্ষা উপদেষ্টা জানান, যে উৎসগুলো থেকে …
বিস্তারিত পড়ুনযুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাস অভিমুখে জবির শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ
ঢাকাঃ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে মার্কিন ও সৌদি আরব দূতাবাসে উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে জড়ো হয়ে আমেরিকান দূতাবাস, সৌদি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার …
বিস্তারিত পড়ুনএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
ঢাকাঃ এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। …
বিস্তারিত পড়ুনএসএসসি পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে খোলা হয়েছে কন্ট্রোল রুম
ঢাকাঃ ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল