এইমাত্র পাওয়া

Daily Archives: April 8, 2025

মাদারীপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

মাদারীপুরঃ মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুস বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদকের টিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের …

বিস্তারিত পড়ুন

রেল উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের খোলা চিঠি

রাজশাহীঃ অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে খোলা চিঠি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীসম্পদ বিভাগের উপপ্রধান। রেল উপদেষ্টাকে লেখা খোলা চিঠিতে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের বয়স পেরিয়েছে ৫৪ বছর। অথচ এই দীর্ঘ সময়েও দেশের প্রতিটি বিভাগের সঙ্গে রেল যোগাযোগ …

বিস্তারিত পড়ুন

গাজায় গণ-হ-ত্যা বন্ধের দাবিতে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ঢাকাঃ গাজা ও রাফায় চলমান গণহত্যা দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাবির অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের অনুমোদন ছাড়াই অনুপস্থিতি বা ফাঁকিবাজি ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি হাজিরা চালুর নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী—আগামী ১০ জুলাইয়ের মধ্যে দেশের সব মাদরাসায় বায়োমেট্রিক পদ্ধতি নিশ্চিত করতে হবে। এরপর বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান …

বিস্তারিত পড়ুন

পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের ইএফটিতে যুক্ত করার নির্দেশ মন্ত্রণালয়ের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ …

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ক্লাসেন?

নিজস্ব প্রতিবেদক।। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেয়ার খুব কাছেই ছিলেন হেইনরিখ ক্লাসেন। তবে ২৭ বলে ৫২ রান করে ক্লাসেন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে হতে হয়েছে হতাশ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালের কাছাকাছি গিয়ে হতাশ হতে হয়েছে ক্লাসেন আর দক্ষিণ আফ্রিকাকে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালেও ছিল রুদ্ধশ্বাস লড়াইয়ের …

বিস্তারিত পড়ুন

আগামীকাল মাধ্যমিক বিদ্যালয় খুলছে

নিজস্ব প্রতিবেদক।। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের  মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। তাতেও এমন তথ্য উঠে এসেছে। পবিত্র রমজান উপলক্ষে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা

নিজস্ব প্রতিবেদক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী, কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর খসড়ায় এমন বিধান থাকছে। খসড়া থেকে এসব তথ্য জানা গেছে। …

বিস্তারিত পড়ুন

রমজানের রোজার কাফফারা: বিধান ও নিয়ম

নিজস্ব প্রতিবেদক।। শরিয়ত-সমর্থিত কোনো অপারগতা ছাড়া রমজান মাসে রোজা না রাখলে বা ভেঙে ফেললে কাজা ও কাফফারা উভয়টিই আদায় করতে হয়। কাজা মানে বকেয়া। আর কাফফারা মানে জরিমানা। পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য শরিয়তনির্ধারিত আর্থিক বা শারীরিক ক্ষতিপূরণ আদায়ের নাম কাফফারা। রমজানে রোজা ভাঙলে কাফফারা তিনভাবে আদায় করা যায় এক. …

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু আজ

নিজস্ব প্রতিবেদক।। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হচ্ছে আজ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক …

বিস্তারিত পড়ুন