এইমাত্র পাওয়া

Daily Archives: January 27, 2025

আমরা সব শিক্ষালয়ে সুস্থ পরিবেশ তৈরি করতে চাই

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেখা গেল বিশ্ববিদ্যালয়গুলো একেবারে নেতৃত্বশূন্য। কারণ উপাচার্য, উপ-উপাচার্যসহ রেজিস্ট্রার, প্রক্টর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এর থেকেই বোধগম্য যে কী রকমভাবে রাজনৈতিক দলীয়করণ হয়েছিল যে একটি রাজনৈতিক পটপরিবর্তনের ফলেই সবাইকে চলে যেতে হয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষার মান নিয়ে ঢালাওভাবে কিছু বলা কঠিন, কারণ উচ্চ …

বিস্তারিত পড়ুন

‘বাংলাদেশের কসাই’ আসাদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক।।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশাচালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা …

বিস্তারিত পড়ুন

সবুজ সংকেত পেলে অক্টোবরে তফসিল

নিজস্ব প্রতিবেদক।। বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো চায় চলতি বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর বা ২০২৬ সালের জুনের মধ্যে ভোট হবে। এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে …

বিস্তারিত পড়ুন

ছাদের কার্নিসে ঝুলে থাকা যুবককে গুলি করা সেই পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে যাওয়া পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে গ্রেপ্তার করে ঢাকায় …

বিস্তারিত পড়ুন

৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সব ঠিক থাকলে দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার রাতে ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক।। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারাই এ সরকারের জন্য কাজ করছে না। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চারটি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। …

বিস্তারিত পড়ুন

পবিত্র শবে মেরাজ আজ

নিজস্ব প্রতিবেদক।। পবিত্র শবে মেরাজ আজ সোমবার (২৭ জানুয়ারি)। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ গৃহে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে …

বিস্তারিত পড়ুন