চট্টগ্রামঃ গত পাঁচ বছরে চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণের ঘটনা শতাধিক। এসব ঘটনায় নিহত হয়েছেন প্রায় ২০ জন, আহত অন্তত শতাধিক। নিহতদের মধ্যে বেশির ভাগই বয়স্ক নারী-পুরুষ হলেও এবার হাতির আক্রমণে কর্ণফুলীতে মো. আরমান জাওয়াদ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে …
বিস্তারিত পড়ুননড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণ-চেষ্টা, গ্রেপ্তার ১
নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জসিম মোল্যা (২৮) উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে …
বিস্তারিত পড়ুনজুনের মধ্যে এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশনা
অনলাইন ডেস্ক।। আগামী জুনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। কর্মকর্তারা বলছেন, একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন তিনটি আবেদন জমা পড়ে। পৌনে চার লাখের মতো …
বিস্তারিত পড়ুনভুল চিকিৎসায় কুমেকে রোগীর মৃ-ত্যু-র অভিযোগ, সাংবাদিকের ওপর হা-ম-লা
কুমিল্লাঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা। আহতরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টার কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন
ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেদন …
বিস্তারিত পড়ুনইতিকাফ এক আলোকিত আত্মিক যাত্রা
মুহাম্মদ সরকার।। ইতিকাফ হলো এমন এক বিশেষ ইবাদত, যা মুমিনদের পার্থিব জীবনের ক্লান্তি থেকে অবসর নিয়ে আল্লাহর নৈকট্যে আত্মনিবেশের সুযোগ করে দেয়। এই পবিত্র অনুশীলনের মাধ্যমে ইবাদতরত ব্যক্তি মন, বুদ্ধি ও হৃদয়কে পরিশুদ্ধ করে, আধ্যাত্মিক পুনর্জাগরণে সমর্পিত হন। ইতিকাফ শব্দটি আরবি ‘আকফ’ থেকে উদ্ভূত, যার মানে নিজেকে কোনো নির্দিষ্ট স্থানে …
বিস্তারিত পড়ুনটঙ্গীতে ৯ বছরের শিশু ধ-র্ষ-ণ মামলার পলাতক আসামি গ্রেফতার
গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের মামলার পলাতক আসামি রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১ ও ১০ এর সদস্যরা। শুক্রবার (২১ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে র্যাবের যৌথ অভিযানিক দল মুন্সীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের …
বিস্তারিত পড়ুনএতিম ও দুস্থদের সাথে নিয়ে ইফতার করলো শিক্ষাবার্তার সম্পাদক
নিজস্ব প্রতিবেদক।।পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও এতিমদের সাথে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্র বার (২১ মার্চ) কাঁচপুরের হেদায়েতুল এতিমখানায় ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ৬০/৭০ অধিক এতিমখানার শিক্ষার্থীসহ স্থানীয় রোজাদার অংশগ্রহণ করেন। এছাড়াও দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতার …
বিস্তারিত পড়ুনইসরায়েলের গণহ-ত্যা-র প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকাঃ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের নেতাদের দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়। হল পাড়া থেকে শুরু করে ক্যাম্পাসের …
বিস্তারিত পড়ুনবুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান: আসিফ
ঢাকাঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিন্ধান্ত মেনে নিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল