এইমাত্র পাওয়া

প্রাথমিক

পাঠদান করান না শিক্ষকরা, দুই সরকারি প্রাথমিকে ঝুলছে তালা!

সুনামগঞ্জঃ জেলার জামালগঞ্জে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করান না প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা। ক্লাস না নিয়েই প্রতিমাসে বেতন তুলে নিচ্ছেন শিক্ষকরা। বুধবার সকালে উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে এমন চিত্র। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ক্লাস করার নির্দেশনা থাকলেও …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বদলির শর্তে ২ শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ

সাতক্ষীরাঃ জেলার শ্যামনগরে দেলোয়ার হোসেন (৪২) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার স্থানীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বদলির শর্তে ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গোলাম রহমান ও জ্যোতি প্রকাশ মন্ডল …

বিস্তারিত পড়ুন

স্কুলে যান সপ্তাহে দুই দিন, প্রধান শিক্ষক হাজিরা দেন পুরো মাসের

ময়মনসিংহঃ প্রতি মাসে দু-এক দিন বিদ্যালয়ে উপস্থিত হন। গিয়েই হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। সরেজমিন ওই …

বিস্তারিত পড়ুন

পাঁচ শিক্ষক ও ১২ শিক্ষার্থী নিয়ে চলছে জঙ্গলঘোনা সরকারি প্রাথমিক

ঢাকাঃ মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে ফেনীর জঙ্গলঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছেন ৫ জন শিক্ষক। সরেজমিনে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের এই বিদ্যালয়টিতে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুরুতে ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত থাকলেও বর্তমানে অনেকটা নির্জীব। স্থানীয়দের …

বিস্তারিত পড়ুন

পরিচয় বদলে যাচ্ছে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের

ঢাকা: মাঠ পর্যায়ের উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তাদের পদবি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মার্চের শেষদিকে সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন পেতে পারে। তবে পদের নাম বদলালেও এই কর্মকর্তাদের …

বিস্তারিত পড়ুন

শিক্ষকরা অনিয়মিত, শিক্ষার্থীরা নিয়মিত যে বিদ্যালয়ে

খাগড়াছড়িঃ যে বিদ্যালয়ে দিনের শুরুতে গাওয়া হয় না জাতীয় সংগীত, সে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে মনে-প্রাণে বিশ্বাস করবে এই গানটিই আমাদের বাংলাদেশের পরিচয়। জাতীয় সংগীতেই শেষ নয়, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না শিক্ষকরাও। কোমলমতি শিশুদের হাজিরাও ডাকা হয় বিকেলে। শিক্ষকদের এমন আচরণে শিশুরাই বা কি শিখবে! খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে প্রায় …

বিস্তারিত পড়ুন

‘জুনের মধ্যে আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ’

ঢাকাঃ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত বছর আমরা সর্বোচ্চ সংখ্যক ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছি। আগামী জুন মাসের মধ্যে আমরা আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ দেবো। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষার ফল হতে পারে ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ জানিয়েছেন আগামী চার মাসের মধ্যে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর …

বিস্তারিত পড়ুন

রোজায় স্কুল বন্ধ রাখতে মন্ত্রী-সচিবকে চিঠি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন রমজানে  স্কুল বন্ধ রাখতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সচিবকে চিঠি পাঠিয়েছেন একদল অভিভাবক। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একদল অভিভাবক প্রাথমিক ও গণশিক্ষা মহাপরিচালক (মিরপুর-২) বরাবর চিঠি জমা দেন। চিঠিতে সরকার ঘোষিত পূর্ব আদেশ অনুযায়ী পবিত্র রমজান মাসে স্কুলে ছুটি বহাল রাখার জোর দাবি জানান তারা। চিঠিতে …

বিস্তারিত পড়ুন

২৩ দিন বন্ধ থাকার পর খুলল ৬ শিক্ষা প্রতিষ্ঠান

বান্দরবানঃ ২৩ দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে সংঘর্ষের কারণে এ প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল থেকে চালু হওয়া বিদ্যালয়গুলো হচ্ছে- ঘুমধুম সীমান্ত এলাকার বাইশপাড়ি …

বিস্তারিত পড়ুন