কলেজ

সরকারি ২১ কলেজে নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজসহ  দেশের ২২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদাসহ মোট ৬৭ জনকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একাদশ শ্রেণিতে ২০২৪-২০২৫ খ্রিষ্টাব্দের অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়,  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা: ফল নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থী-অভিভাবক

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শেখ হাসিনার সরকারের পতনের পর স্থগিতকৃত পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে ঢুকে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের পর বাতিল হয়ে গেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে সরকার স্থগিত থাকা পরীক্ষাগুলো না নিয়েই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গত ২০ আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপর প্রায় ২০ …

বিস্তারিত পড়ুন

আট বছর আইনি লড়াই শেষে পদ ফিরে পেলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ পদ ফিরে পেয়েছেন ড. মো: আতাউর রহমান। গত ২৯ আগস্ট উচ্চ আদালত আতাউর রহমানকে অধ্যক্ষ পদ ফিরিয়ে দিতে আদেশ প্রদান করে রায় দেন। উচ্চ আদালতের নির্দেশে গত সোমবার (৩ সেপ্টেম্বর) …

বিস্তারিত পড়ুন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে শাহবাড় মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করে আ. লীগ নেতাকে স্থলাভিষিক্ত করার চেষ্টা

গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে সিরাজউদ্দন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রদের দিয়ে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অধ্যক্ষের পদে আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতা দীর্ঘ দিন যাবত …

বিস্তারিত পড়ুন

হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে স্বাক্ষর, মামলা করলেন অধ্যক্ষ

ফরিদপুরঃ অধ্যক্ষকে হাতুড়িপেটা ও বাধ্য করে পদত্যাগ পত্রে সই! নেওয়ার ঘটনায় মামলা করেছেন জেলার সালথা উপজেলার যদুন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওবায়দুর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামি করে সালথা থানায় মামলাটি করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে যদুনন্দী এলাকার …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষকে হাতুড়িপেটা ও বাধ্য করে পদত্যাগ পত্রে সই!

ফরিদপুর: জেলার সালথা উপজেলার যদুন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন তাঁকে হাতুড়িপেটা করে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজে স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজীর নেতৃত্বে এ ঘটনা …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ক্যাডারে দুর্নীতিবাজ ও দলীয় কর্মকর্তাদের দ্রুত বদলির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা প্রশাসনে গত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তাদের দ্রুত বদলির দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি। এছাড়াও ক্যাডারে বিভিন্ন টায়ারে পদোন্নতি, বদলী ও পদায়ন নীতিমালা, পদ সৃজন,‌ পদ আপগ্রেড, অর্জিত ছুটি ও‌ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানান তারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের …

বিস্তারিত পড়ুন

শর্ত পূরণ করেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের ২৬০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদোন্নতির সব শর্ত পূরণ করেও শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের ২৬০ কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। এসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক পদে কর্মরত। পদোন্নতি না পাওয়ায় তাঁরা পারিবারিক ও সামাজিকভাবে হতাশাগ্রস্ত। এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টাকে দেওয়া …

বিস্তারিত পড়ুন