এইমাত্র পাওয়া

মাধ্যমিক

২০২৬ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ, দেখুন তালিকা

ঢাকাঃ ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক–১ শাখা থেকে এ সংক্রান্ত তালিকা জারি করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে …

বিস্তারিত পড়ুন

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা রোববার, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

ঢাকাঃ দীর্ঘ দেড় যুগ পর রোববার আবারও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মঞ্চে ফিরছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ ক্ষুদে শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই পরীক্ষা আয়োজন করেছে শিক্ষা …

বিস্তারিত পড়ুন

এসএসসি ২০২৬ সালের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকাঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতেও বলা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অতীব …

বিস্তারিত পড়ুন

পিছিয়ে যাচ্ছে এসএসসি ২০২৬; পরীক্ষা শুরু কবে?

ঢাকাঃ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে সংকট যেন পিছু ছাড়ছে না। শিক্ষাক্রম বাতিল হওয়ায় এক বছর শুধু দশম শ্রেণির সিলেবাসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের পর এবার সামনে এসেছে নতুন বাধা। জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে …

বিস্তারিত পড়ুন

‘মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী’

ঢাকাঃ বিগত কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারছে না সরকার। ২০২৫ শিক্ষাবর্ষের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কয়েকটি জেলায় এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। ২০২৬ সালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার অপেক্ষাকৃত আগেই পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে মাধ্যমিকের ষষ্ঠ থেকে …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শেষ হচ্ছে আজ

ঢাকাঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রবেশপত্র শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আজ রবিবার (২১ ডিসেম্বর) প্রবেশপত্র বিতরণের শেষ দিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে পাঠানো প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রবেশপত্রে …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে এবং তা ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে প্রধান শিক্ষকদের নতুন নির্দেশনা

ঢাকা: জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। এ প্রবেশপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা …

বিস্তারিত পড়ুন

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

ঢাকাঃ বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মসজিদের ইমামতি, দোকান পরিচালনাসহ মোট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো নির্দেশনার আলোকে এ সংক্রান্ত নোটিশ গত রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল-কলেজে পাঠানো হয়েছে। চিঠির সত্যতা নিশ্চিত করে কালকিনি …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা: অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে দিক নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা যথাযথভাবে …

বিস্তারিত পড়ুন