মাধ্যমিক

এসএসসির ফরম পূরণে ‘গলাকাটা’ ফি আদায়!

মানিকগঞ্জঃ জেলায় নিয়মের তোয়াক্কা না করে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতির কথা চিন্তা করে অতিরিক্ত ক্লাস নেয়ার কারণে বাড়তি টাকা নিচ্ছে তারা। এদিকে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগ। সরেজমিনে দেখা …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীকে চেয়ার দিয়ে পেটালেন শিক্ষক, থানায় অভিযোগ

মৌলভীবাজারঃ জেলার পৌর শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আকাশ দাসকে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী আকাশ দাসের পিতা নিপেন্দ্র দাস মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে …

বিস্তারিত পড়ুন

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুদ্দিন গত ২০ নভেম্বর থেকে জমি জালিয়াতি ও প্রাণনাশের হুমকির মামলায় কারাগারে র২২ নভেম্বর সরজমিনে গিয়ে হাজিরা খাতায় দেখা যায়, সাবির উদ্দিন গত ১৯ নভেম্বর বিদ্যালয়ে এসেছিলেন। বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুদ্দিনের রুমে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এ বিষয়ে …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম বাতিল ও নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  নতুন কারিকুলাম বাতিল, নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু এবং শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেননি সিলেটের ৩৬ স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার  হুঁশিয়ারি দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি নয় খোদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

স্কুল ভবনের একাংশ বিক্রি করলেন প্রধান শিক্ষক, জানেন না সভাপতি

শরীয়তপুরঃ জেলায় স্কুল ভবনের একাংশ বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক। বিষয়টি জানেন না স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। নিলাম বিজ্ঞপ্তি ছাড়া এভাবে স্কুল ভবনের কোনো অংশ বিক্রি করার বিধান নেই, ভবন বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের কারণে মানবেতর জীবনযাপন ২৫ শিক্ষক-কর্মচারীর

রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির ২৫জন শিক্ষক-কর্মচারী গেল চার মাস ধরে বেতনভাতা বঞ্চিত। বেতনের অর্থ ছাড় করতে শিক্ষক-কর্মচারীদের কাছে আব্দুল কাদের এক মাসের সমপরিমাণ অর্থ ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষক-কর্মচারীরা এতে অস্বীকৃতি জানানোর কারণে বেতনের বিলে স্বাক্ষর করছেন …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম বাতিলের দাবিতে শুক্রবার শহীদ মিনারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। আগামী শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকদের মানববন্ধনের ডাক দিয়ে গণমাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলামের ফলাফল অশ্বডিম্ব!

ঢাকাঃ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার প্রতি আগ্রহ কমেছে। সারা বছর শ্রেণীকক্ষের বাইরে হাতে কলমে শিক্ষা আর বছর শেষে সামষ্টিক মূল্যায়নেও পাঠ্যবইয়ের নেই তেমন কোনো গুরুত্ব। আগের নিয়মে পরীক্ষা না থাকায় অভিভাবকদের মধ্যেই ক্ষোভ আর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্কুলব্যাগে এখন পাঠ্যবইয়ের তুলনায় নানা ধরনের উপকরণে থাকে ঠাসা। পড়াশোনায়ও …

বিস্তারিত পড়ুন

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন: গুগুল থেকে কপি করার হিড়িক!

ঢাকাঃ সারা দেশে চলছে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ মূল্যায়ন নিয়ে অভিভাবকদের মধ্যে চলছে নানা ধরনের সমালোচনা। রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ। মূল্যায়নে শিক্ষার্থীদের গ্রুপের কাজে বাড়ছে ঝামেলা। সবার সমান অংশগ্রহণ না থাকায় বাড়ছে পরস্পরের বিরুদ্ধে অসন্তোষ। ইন্টারনেট ও বই থেকে এসাইনমেন্ট …

বিস্তারিত পড়ুন