শরীফ আহমেদ, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষি প্রযুক্তি, বীজ ও বৃক্ষ মেলা ২০১৯ উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। শুক্রবার (২ আগস্ট ২০১৯) সকালে উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথিও ছিলেন তিনি। হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা শাখা তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূঁইয়া এবং বিদ্যালয়ের ম্যানেজি কমিটিবৃন্দ, প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মনজুরুল হক।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে দাউদকান্দি উপজেলায় স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন সাবেক কৃষি সচিব এবং হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার ফারুক। পরে এক আলোচনা সভায় অংশ নেন কৃষি মন্ত্রী এবং অতিথিরা।
কৃষি মন্ত্রীকে অত্র বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা গার্ড অফ অর্নার দেওয়া হয়, পরে শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া পর কৃষি মন্ত্রী ও অন্যদের নিয়ে বেলুনের মাধ্যমে মেলাটি শুভ উদ্বোধন করেন। পরে বিকালে বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে দেখেন। তাদের সবাইকে অভিনন্দন জানাই।
সকাল ১০টায়, কৃষিমন্ত্রীকে দাউদকান্দি উপজেলায় স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষে সবার মঙ্গল কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
