অনলাইন-অফলাইন ক্লাস নিতে সভা আজ

নিজস্ব প্রতিবেদক।।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে এক সভার আয়োজন করা হয়েছে। শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নিমিত্ত সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায়টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

নোটিশে আরো বলা হয়েছে, এ সেমিনারে প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এছাড়া এ সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

শিক্ষাবার্তা /এ/ ০৮/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.