নিজস্ব প্রতিবেদক ৷।
পরীক্ষা কেন্দ্রের বাথরুমে বাথরুমে নকল পাওয়া গেলেও কেন্দ্র সচিবদের শাস্তির আওতায় আনা হবে বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী আরো বলেন, যদি কোনো শিক্ষক খাতা দেখায় অবহেলা করেন বা অতিরিক্ত মার্কস দেন এই ধরনের সন্দেভাজন হলে আমি চেক করবো। ইচ্ছেকৃত নম্বর দিলে শিক্ষককে আইনের আওতায় আনা হভে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সভায় আরো উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকতারা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি কিন্তু স্বপ্ন একটি, তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন।
মন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা করেছি। এগুলো আগে ছিলো না। এবার কোনো পরীক্ষার্থী মায়ের লেখা চিঠিও সঙ্গে নিয়েও পরীক্ষার কেন্দ্রে যেতে পারবেনা।
শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে ছাত্রদের লেখাপড়া শেখান তাহলে সদকায়ে জারিয়া পাবেন। আমি বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। এখানে আপনি ওজু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে অসৎ কাজ করা যায় না। এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম। সেখানে আপনারা কাজ করেছেন।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে, যদি কোনো আর্থিক সমস্যা থাকে আমি টাকার ব্যবস্থা করে দেবো। আবার আপনারা বলবেন না- ঠিক যখন এমসিকিউ দেয়া হলো তখন, যান্ত্রিক ত্রুটি হয়েছিলো। এটা চলবে না।
এমনও হতে পারে যে আমি হঠাৎ করে বললাম যে পাসওয়ার্ড দেন আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো ক্লাসে। তখন আপনাকে এটা দিতে হবে।
পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেয়া যাবে।
শিক্ষাবার্তা /এ/০৪ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

