এইমাত্র পাওয়া

সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশা ১১–দলীয় ঐক্যর

নিজস্ব প্রতিবেদক।।

সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা ১১–দলীয় নির্বাচনী ঐক্যর যে ২৯৯ জন প্রার্থী দিয়েছি, আশা করছি সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করবো।’

নির্বাচনে বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এ নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে। যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে। খুব বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কয়েকটি আসনের সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, ‘শরীয়তপুর ২, কুমিল্লা ৮, পটুয়াখালী–১ আসনসহ কিছু আসনে তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় শারীরিক নির্যাতন করা হয়েছে, হেনস্তা করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের হুমকি দেওয়া হয়েছে। এ রকম বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। ঘটনাগুলো প্রশাসন এবং নির্বাচন কমিশনারদের জানানো হয়েছে। তারা সেখানে চেষ্টা করেছেন। এরপরও কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে।’

ফলাফল পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল জনগণের মধ্যে বিভিন্ন ধরনের উদ্বেগ–উৎকণ্ঠা ছিল। মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এ সবকিছুকে ব্যর্থ প্রমাণ করে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন ফলাফলটা যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.