নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ৭ উপজেলার ৬৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ৬৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ১৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮২৬৪ পোলিং অফিসার। সকালে কেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটরের উপস্থিতি ছিল বেশি।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেলার পাঁচটি আসনে বিএনপি, জামায়াত, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকরছেন। মোট ভোটার ২১ লাখ ৭২ হাজার ৫৫৬ জন। মোট ভোট কেন্দ্র ৬৭৫টির মধ্যে ৩৭৯টি ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ৭৯টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে প্রার্থী ৮ জন। তারা হলেন, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর (লাঙ্গল), বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), জামায়াতের মোঃ মাজেদুর রহমান ( দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের রমজান আলী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা মহসিন (ঢেঁকি), স্বতন্ত্র প্রার্থী মোছাঃ ছালমা বেগম (কলস), পরমানন্দ দাস (কাঁচি), মো: কওছর আজম হান্নু (প্রজাপতি)। এখানে ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯১৯ জন। মোট ভোট কেন্দ্র ১২৩টি।
গাইবান্ধা-২ (সদর) আসনে প্রার্থী ৭ জন। বিএনপির মোঃ আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়াতের মোঃ আব্দুল করিম (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), বাংলাদেশের কমিনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ (কাস্তে), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মাজেদ (হাতপাখা), জনতার দলের মোঃ শাহেদুর জাহান (কলম) ও আহসানুল হাবীব সাঈদ (কাঁচি)। এখানে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৫৭ জন। মোট ভোট কেন্দ্র ১১৮টি।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রার্থী ১০ জন। বিএনপির অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানে শীষ), জামায়াতের আবুুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), গণ অধিকার পরিষদের মোঃ সুরুজ মিয়া (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ মোছাদ্দিকুল ইসলাম (আপেল), জনতার দলের মোঃ মনজুরুল হক (কলম), সিপিবির আবদুল্লাহ আদিল (কাস্তে), স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান (ঢেঁকি)। মোট ভোটার ৫ লাখ এক হাজার ৯৫০জন। মোট ভোট কেন্দ্র ১৪৬টি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মোহাম্মদ শামীম কায়ছার (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোঃ আব্দুর রহিম সরকার (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির কাজী মোঃ মশিউর রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মোঃ আতোয়ারুল ইসলাম (কোদাল), ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল)। মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৭৭ জন। মোট ভোট কেন্দ্র ১৪২টি।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা):- আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মোঃ ফারুক আলম সরকার (ধানের শীষ),জামায়াতে ইসলামীর মো: আবদুল ওয়ারেছ (দাড়ি পাল্লা),জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল),ইসলামী আন্দোলনের মোঃ আজিজুল ইসলাম (হাত পাখা),বাসদ-মার্কসবাদীর মোছাঃ রাহেলা খাতুন (কাঁচি), সিপিবির শ্রী নিরমল (কাস্তে), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)। মোট ভোটার ৩ লাখ ৮১হাজার ৭৫৩জন। মোট ভোট কেন্দ্র ১৪৫টি।
রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানান, নির্বাচন নিরাপদ করতে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। অতি ঝুকিপূর্ণ কেন্দ্রেগুলোর মধ্যে চরাঞ্চলে অবস্থিত ৪৭টি কেন্দ্রের জন্য সেনাবাহিনী হেলিকপ্টার প্রস্তুত রেখেছেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় ১ হাজার ১৫০ সেনা সদস্য, ১৫ প্লাটুন বিজিপি, দুই সহস্রাধিক পুলিশ, র্যাবের ১৫টি টিম, ৮ হাজার ৭৭৫ জন আনসার-ভিডিপির সদস্য, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সাধারণ ভোট কেন্দ্রে ২ জন পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্যের সঙ্গে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার এবং ৩ জন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্বে রয়েছেন।
শিক্ষাবার্তা /এ/১২০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল