নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঝিনাইদহে বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। ভোটের পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে মাঠে সক্রিয় রয়েছে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নির্বাচনী পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আজ সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এবারের নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।
পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেট টিম, যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এ বিষয়ে ঝিনাইদহ র্যাব ক্যাম্পর কম্পানি কমান্ডার কালের কণ্ঠকে বলেন, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১৫/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল