নিজস্ব প্রতিবেদক।।
অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুর বিভাগে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
রংপুর র্যাবের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি ডিজিটালাইজড মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। এই মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি)সকালে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে র্যাব একাধিক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করেছে।
তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যেন সহিংসতা সৃষ্টি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে র্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে।
ভোটারদের উদ্দেশে র্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। আপনাদের নিরাপত্তার জন্য র্যাব সব সময় কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।
শিক্ষাবার্তা /এ/১৫/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল