এইমাত্র পাওয়া

আচরণবিধি ভাঙায় সোয়া ১২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক।। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারাদেশে সোয়া ১২ লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে যে ব্যবস্থা নিয়েছেন, সে–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ১৭৬টি নির্বাচনী এলাকায় মোট ১৯২টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় মোট ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ১১৯টি মামলা দায়ের করা হয়েছে। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.