এইমাত্র পাওয়া

ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক।। 

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো জন্য।

সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায় তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্রতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

তাই বিকালে ক্রিকেটারদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা এবং ক্রিকেটারদের বৈঠক শেষে জানা যায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড়। বাংলাদেশের বিশ্বাস আইসিসি বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.