এইমাত্র পাওয়া

সরকারি অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক

নোয়াখালীঃ জাতীয় গবেষণা ও উন্নয়ন (R&D) অনুদান কর্মসূচি ২০২৫-২৬ এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মোট ১৮ জন শিক্ষক বিভিন্ন গ্রুপে সরকারি গবেষণা অনুদান পেয়েছেন। এগ্রিকালচার এন্ড এনভায়রনমেন্ট গ্রুপে ৪ টি, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপে ৬ টি, প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপে ৭ টি ও ফিজিক্যাল সায়েন্স গ্রুপে ১ টি গবেষণা প্রকল্প অনুমোদন পেয়েছে। ১৮ জন শিক্ষকের প্রাপ্ত মোট অনুদানের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

এর মধ্যে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শিপন দাস গুপ্ত পেয়েছেন ১ লাখ, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান ৯০ হাজার, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের প্রভাষক মুসফিকা তানজিন ৯০ হাজার, সহকারী অধ্যাপক নাজিয়া সুলতানা ৯০ হাজার, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপ ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুজন বণিক ৯০ হাজার, ফার্মেসি বিভাগের মো. আব্দুল বারেক ৯০ হজার টাকার বেশি, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান ৯০ হাজার, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিন ৯০ হাজার, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন ৯০ হাজার, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহিদ সরোয়ার ৮৫ হাজার, প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপ থেকে কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো. শহাদাত হোসেন ৮০ হাজার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ৮০ হাজার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. অপূর্ব অধিকারী ৭০ হাজার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শুকান্ত ভৌমিক ৭০ হাজার টাকার বেশি, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান ৭০ হাজার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আব্দুস সামাদ আজাদ ৭০ হাজার টাকার বেশি, সহকারী অধ্যাপক ড. মো. সিফাতুল ইসলাম ৭০ হাজার ও ফিজিক্যাল সায়েন্স গ্রুপে কেমিস্ট্রি বিভাগের প্রভাষক নাসরিন আক্তার ৭০ হাজার টাকার গবেষণা অনুদান পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও উন্নয়নমূলক (R&D) প্রকল্পসমূহের মধ্যে ‘এগ্রিকালচার এন্ড এগ্রোটেকনোলজি’ গ্রুপে ১৮টি প্রকল্পের অনুকূলে ৩১ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা, ‘জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা’ গ্রুপে ৮২টি প্রকল্পের অনুকূলে ৭২ লাখ ২৬ হাজার টাকা, ‘এপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ গ্রুপে ৬৩টি প্রকল্পের অনুকূলে ৪৪ লাখ ১৫ হাজার টাকা এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ গ্রুপে ৪১টি প্রকল্পের অনুকূলে ২১ লাখ ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৩টি প্রকল্পের অনুকূলে ১ কোটি ৬৭ লাখ টাকা অর্থ অনুদান হিসেবে প্রদান করে সরকার।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading