ঢাকাঃ নভেম্বর মাসের শুরু থেকেই দেশে শীতের আমেজ বিরাজ করে। যদিও উত্তরের কিছু এলাকায় হালকা শীত এলেও ঢাকায় এখনো শীতের ছোঁয়া লাগেনি। তবে দুই দিন আগের বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।
চলতি মাসে দেশে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) তীব্র রূপ নিতে পারে।
আবহাওয়া অফিস ৩ মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এছাড়া, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
