এইমাত্র পাওয়া

পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষকদের আনন্দ র‌্যালি

পটুয়াখালীঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধিতে করায় অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পটুয়াখালী জেলা শাখা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ও কর্মচারীরা র‌্যালিতে যোগ দেন। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.