এইমাত্র পাওয়া

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্যা পরে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, সর্বশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একই বছরের ১৩ জানুয়ারি স্থগিত ঘোষণা করা হয়। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে কয়েকবার তারিখ দিয়েও পরে অনিবার্য কারণবশত সমাবর্তন স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, রাবির একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.