নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।
হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মধ্যদিয়ে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম আরও জোরদার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্র মতে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই পদে তাকে আনা হয়েছে। এই পদোন্নতির ফলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল