এইমাত্র পাওয়া

ঝিনাইদহে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে মা মলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদরাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন ব্যানার ফেস্টুন নিয়ে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।

কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, মাদরাসার পরিচালক ইমরান হোসেন ও শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে ৩ ছাত্রকে বলৎকার করার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। মাদরাসাটির কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল এই চক্রান্ত করেছে অভিযোগ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

এ সময় দাবি মানা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেয়া অভিভাবক ও শিক্ষকরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.