এইমাত্র পাওয়া

সাত কলেজ ঘিরে ‘সংকট’: বিশ্ববিদ্যালয় চান না শিক্ষকরা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করে শিক্ষকদের আন্দোলনে নামার প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা প্রস্তাবিত কাঠামোয় স্বতন্ত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান। অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে আন্দোলনে নামা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’; ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’; ‘শিক্ষা নিয়ে টালবাহনা,চলবে না চলবে না’; ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। সরকারের প্রদক্ষেপের বিপরীতে আন্দোলনে নেমে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.