এইমাত্র পাওয়া

ডাকসু নির্বাচন: ফল প্রকাশের সময় জানা গেলো

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘেষণার সময় জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি জানিয়েছেন, রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।’

বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকাল ৪টায়। কেন্দ্রগুলোতে এরই মধ্যে ভোটগণনাও শুরু হয়ে গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে। সবশেষ ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।

ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নামেন ১ হাজার ৩৫ জন। এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.