এইমাত্র পাওয়া

জকসু রোডম্যাপের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ সম্পূরক বৃত্তি প্রদান, জকসু নীতিমালা অনুমোদন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। পরে দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের দোতলায় উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেন তারা।

এ সময় তারা ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’, ‘ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি’, ‘চলছে লড়াই চলবে, এই লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ন’, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘জকসু দিতে হবে, বৃত্তি দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনই সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। আমরা আমাদের দুই দাবিতে অনড় থাকব। আমাদের আল্টিমেটাম ছিল দুপুর ১২টার মধ্যে নীতিমালা চূড়ান্ত করা। কিন্তু সেটা করা হয়নি।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, ‘আমরা ২ দাবি নিয়ে এখানে এসেছি। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলমান যৌক্তিক দাবিগুলো কোনো এক অজানা কারণে আটকে আছে। আমরা এই নীরবতা ভাঙতেই এখানে এসেছি। তারা (প্রশাসন) কোথায় আটকে আছে এটা তাদেরকেই বলতে হবে। কেন এই দীর্ঘসূত্রিতা জানাতে হবে শিক্ষার্থীদেরকে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading