এইমাত্র পাওয়া

মাইলস্টোন ট্র্যাজেডি: এবার হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও

ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘আয়ানের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৮ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৩ জন। যাদের মধ্যে ৩ জন এখনো আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।

সাহিল ফারাবি আয়ানের চাচা ডা. মোস্তফা কামাল আরেফিন জানান, আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। তারা মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসিন্দা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading