এইমাত্র পাওয়া

সরকারি কলেজের শিক্ষক বদলি-পদায়ন নীতিমালা-২০২৫ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কলেজের শিক্ষক/কর্মকর্তাদের বদলি/পদায়নের পদ্ধতি যুগোপযোগী করার লক্ষ্যে  সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

সোমবার (৩০জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়। 

নীতিমালায় বলা হয়, বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক/কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও প্রশাসনিক প্রয়োজনে বদলি/পদায়নের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। সরকার জনস্বার্থে যে কোন সময় যে কোন শিক্ষক/কর্মকর্তাকে যে কোন পদে/কর্মস্থলে বদলি/পদায়ন করতে পারবে।

সরকারি কলেজের প্রভাষক/সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক/অধ্যাপক পদে বদলি/পদায়ন

  • আবেদনের সময়সূচি:
    বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ সারা বছর অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। তবে কর্তৃপক্ষ যে কোন সময় আবেদন দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করতে পারবেন।
  • বদলীআবেদনের পদ্ধতি ও সাধারণ শর্তাবলি:
    বদলির আবেদন অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় কাগজ-পত্রাদি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (www.shed.gov.bd অথবা www.dshe.gov.bd অথবা www.emis.gov.bd এর নির্ধারিত লিংক) ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না; আবেদনকারী অনলাইনে আবেদনপত্র দাখিলের পর ট্র্যাকিং নম্বর পাবেন। নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ চাকরি দু’বছর পূর্ণ হওয়ার পূর্বে বদলির জন্য আবেদন করতে পারবেন না; অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ একই কর্মস্থলে ০২ (দুই) বছর পূর্ণ হওয়ার পূর্বে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবেন
    না;
    গ) তবে কোন গুরুতর শারীরিক/মানসিক/পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে ০২ (দুই) বছর পূর্ণ হবার পূর্বেও
    আবেদন করা যাবে। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে। স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রী’র কর্মস্থলে/নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে বদলি/পদায়নের জন্য আবেদন করা যাবে। তবে সরকার শিক্ষা সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে; অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোন কর্মকর্তা/শিক্ষক তার সুবিধামত স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত আবেদন বিবেচনা করা হবে; অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন দাখিল করলে এবং পিডিএস হালনাগাদ না থাকলে বদলির আবেদন বিবেচনা করা হবে না; বদলির আবেদন মূল্যায়ণে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের দূরারোগ্য অসুস্থতা, নিজ জেলা হতে কর্মস্থলের দূরত্ব ইত্যাদি বিষয়সমূহ বিবেচনা করা হবে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোন কর্মকর্তা/শিক্ষক তার সুবিধামত স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত আবেদন বিবেচনা করা হবে; অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন দাখিল করলে এবং পিডিএস হালনাগাদ না থাকলে বদলির আবেদন বিবেচনা করা হবে না; বদলির আবেদন মূল্যায়ণে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের দূরারোগ্য অসুস্থতা, নিজ জেলা হতে কর্মস্থলের দূরত্ব ইত্যাদি বিষয়সমূহ বিবেচনা করা হবে।
  • আবেদন নিষ্পত্তি:
    বদলির জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই এবং সুপারিশ প্রণয়নের জন্য কমিটি থাকবে। এই কমিটি প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সঠিকভাবে পেশকৃত আবেদনসমূহ বিবেচনা করে বদলি/পদায়নের সুপারিশ প্রণয়ন করবে; কমিটির সুপারিশ/প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি/পদায়নের আদেশ জারি করা কমিটির সুপারিশ/প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি/পদায়নের আদেশ জারি করা হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading