নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আরও ১১টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৮ মে) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নাম পরিবর্তন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী এগারোটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।
বিদ্যালয়গুলো হলো- কাজির আখ মো. জামালপুরের শাহিনুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতামারী ফাতেমা মির্জা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুকনাই বদরুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জের আলহাজ্ব সেলিম আহম্মেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জশুরগাঁও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর, সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জের বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিবর্তিত নাম নামগুলো যথাক্রমে কাজির আখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দ জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল