এইমাত্র পাওয়া

২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির বিষয়, মূল্যায়ন ও নম্বর বিভাজন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একইসঙ্গে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে।  ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এই সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ২০১২–এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়নপদ্ধতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি-পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading