এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডারের যোগদান না করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে সরকার

ঢাকাঃ ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা ক্যাডারের নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে পদায়ন করা কর্মস্থলে যোগদান করেননি, তাদের তথ্য চেয়েছে সরকার। আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের শেষ তারিখ ছিল গত ১৫ জানুয়ারি। ওই তারিখের মধ্যে যারা যোগদান করেননি, তাদের নাম, মেধাক্রম ও রেজিস্ট্রেশন নম্বরসহ) আগামী ২৬ জানুয়ারিরর মধ্যে bashar.dgol@gmail.com ইমেল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading