এইমাত্র পাওয়া

২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু

ঢাকাঃ ৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ জানাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন। পিএসসির একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসের আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন শুরুর এক দিন আগে ৯ ডিসেম্বরে ৪৭তম বিসিএসে অনলাইনে আবেদন অনিবার্য কারণে স্থগিত করেছে পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

৪৭তম বিসিএসে প্রশাসন-পুলিশ-শিক্ষা-স্বাস্থ্য কত পদ
৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন। কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের পদ ১২টি। নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading