এইমাত্র পাওয়া

এনটিআরসিএ’র সদস্য হলেন যুগ্মসচিব এরাদুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সদস্য হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন যুগ্মসচিব এরাদুল হক। এরাদুল হক বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এরাদুল হক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সদস্য হিসেবে বদলীপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading