নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু করার নির্দেশে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গুচ্ছভুক্ত প্রক্রিয়ায় অনিয়ম বা ত্রুটি হয়েছে কি-না তা তদন্তের জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সদস্য, ইউজিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটির তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আরও বলা হয়েছে, কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছ ভর্তির ওয়েবসাইটের ড্যাশবোর্ড কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা অপসারণপূর্বক যথা শীঘ্রই ভর্তি কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হল।
এর আগে, গত সোমবার (১৭ সেপ্টেম্বর) ইউজিসির গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভর্তির সার্ভারে কোন পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদন করা যাবে না বলেও কমিটির সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল