নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি সত্য। তার পদত্যাগপত্র পেয়েছি।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পায় অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল