জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসি নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে মিছিল বের করে তারা। এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেয়।
পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা- “সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে”, “ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ”, “রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়”, “ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়”, “’সৎ ও সাহসী ভিসি চাই” “সংস্কারমনা ভিসি চাই” “দুর্নীতিমুক্ত ভিসি চাই”, “সেশনজটর কবর চাই” সহ বিভিন্ন শ্লোগান দেয় তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। আর ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হয়েও এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। মাঠে নয়, আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই।
তারা আরো বলেন, আমাদের ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনো কেন দেওয়া হলো না? আমাদে এই ১৭ হাজার শিক্ষার্থীকে পড়ার টেবিলে ফিরাতে হলে আমাদের ভিসি নিয়োগ দিতে হবে। তাছাড়া আমাদের পড়ার টেবিলে ফিরাতে পারবেনা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল