নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সামশুল আলম বলেন, এখনো প্রাথমিক শিক্ষকরা মানবেতর জীবনযাপন করে। এই শিক্ষকদের প্রতিদিন টিফিন ভাতা মাত্র ৬ টাকা। একজন শিক্ষককে প্রতিদিন ৬ থেকে ৭ টি ক্লাস নিতে হয়। ৬ টাকা টিফিন ভাতা হাস্যকর ও আমাদের সঙ্গে পরিহাসের শামিল।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সামশুল আলম এ কথা বলেন। এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রধান উপদেষ্টা করে এগার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি দিদারুল ইসলাম, মহাসচিব এস. এম. আব্দুল গফুর ও কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। এ কমিটির সদস্য ৭১ জন। আমরা শিক্ষকদের কল্যাণে এই কমিটি ঘোষণা করেছি।
এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক বাবলু, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম মহাসচিব মো. মতাহারুল ইসলাম, বাবু মৃগেন্দ্র মোহন সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক দপ্তর সম্পাদক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল