তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পদার্থবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত ফিজিক্স ডে -২০২৪ এর প্রথম পর্ব সফলভাবে উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ পথযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ইশতিয়াক মুহাম্মদ সাঈদ, বিজ্ঞানের প্রকৌশল অনুষদের ডিন ডঃ শফিউল আলম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর লোকমান হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য প্রদান করেন ডঃ রহিমা নাসরিন ম্যাম এবং বুপশা এর সহ-সভাপতি নূর নবী সাগর। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান বিকাল ৪ ঘটিকা থেকে কীর্তনখোলা হলরুমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের পার্থক্য ১৯-২০ তোমরা একটু সিরিয়াস হলেই ওদের কেউ পেছনে ফেলতে পারবা। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই কারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ তোমাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবা, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল।বরিশাল বিশ্ববিদ্যালয়কে আধুনিক ,গবেষণা নির্ভর করতে যা করা দরকার আমি করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বুপশার সভাপতি ডক্টর খোরশেদ আলম স্যার এবং সমাপনী বক্তব্য প্রদান করেন, তিনি বিভাগকে সেশনজট মুক্ত , গ্রিন ও ক্লিন করার সাথে সাথে অগ্রগতি ও অর্জন, সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
