এইমাত্র পাওয়া
আওয়ামী লীগের জনপ্রিয়তা অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে : শেখ হাসিনা

একদিনের সফরে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান তিনি।

শুরুতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন তিনি। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা/জামান/১০/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.