এইমাত্র পাওয়া

চুয়েটে হেলিকপ্টার মহড়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪র্থ সমাবর্তন-২০১৯ আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চুয়েট প্রশাসন। এ উপলক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত হেলিপেডে এক হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ৪র্থ সমাবর্তন-২০১৯ এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও সমাবর্তন আয়োজন সংশ্লিষ্টরা হেলিকপ্টার অবতরণস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে চুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে একাধিক হেলিপেড তৈরি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.