এইমাত্র পাওয়া

এমপিও নীতিমালার বাইরে সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষক

অনলাইন ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমুহের অনার্স মাস্টার্স স্তরে কর্মরত প্রায় সাড়ে ৩হাজার অনার্স-মাস্টার্স শিক্ষক এখনো এমপিও নীতিমালার বাইরে রয়ে গেছে। ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজ সমুহ অনার্স মাস্টার কোর্স চালুর পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই কোর্সে কর্মরত শিক্ষকেরা জনবল কাঠামো না থাকার কারনে এমপিওভুক্ত হতে পারছেনা এই স্তরের শিক্ষকরা। উচ্চশিক্ষায় অবদান রাখা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহবায়ক নেকবর হোসেন বলেন, আমরা ২৭বছর যাবত আন্দোলন করছি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও দেয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত সরকার এব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেনা। আমাদেরকে এমপিও নীতিমালায়ও( ২০১০) বাইরে রাখা হয়েছে। এমনকি এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন কমিটিতেও কোনো সদস্য রাখা হয়নি। ফলে আমাদের দাবি কেউই উত্থাপন করছেনা। দাবিও আদায় হচ্ছেনা। তিনি আরো বলেন, আমাদের নীতিমালার বাইরে রেখে বা বঞ্চিত করে দেশের উচ্চশিক্ষা কখনো বাস্তবায়ন সম্ভব নয়।

ফোরামের সদস্য সচিব মেহেরাব আলী বলেন, বর্তমানে প্রায় ২২০টি প্রতিষ্ঠানের ৩৫০০ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক শিক্ষক এমপিওর বাইরে আছে। ১০৪কোটি ৯লক্ষ টাকা হলেই আমাদের সব শিক্ষককে এমপিওভুক্তির আওতায় আনা সম্ভব। তিনি বলেন আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত কিন্তু আমরা নন-এমপিও। শুধু নীতিমালায় আমাদের বিষয়টি না থাকার কারণেই এমপিওভুক্ত হতে পারছি না।

তিনি জানান, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন ও জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিও প্রদানের দাবিতে আগামী রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক মিলয়াতনে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমুহের অনার্স মাস্টার্স স্তরে কর্মরত শিক্ষক। ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজ সমুহ অনার্স মাস্টার্স কোর্স চালুর পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই কোর্সের জনবল কাঠামো না থাকার কারনে এমপিওভুক্ত হতে পারছেননা কর্মরত শিক্ষকরা।

২০১০ জাতীয় শিক্ষা নীতিকে তিন বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স তুলে দিয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স চালু করার নীতিমালা করলেও এই স্তরের শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে সরকার কোন পদক্ষেপ নেয়নি।

আবার একই নীতিমালায় শিক্ষক নিয়োগ দিয়ে রাজনৈতিক ও উপজেলা অগ্রাধিকার ভিত্তিতে ১৬৮ টি কলেজের শিক্ষকদের চাকরি জাতীয়করন করা হয়েছে অথচ বাকি ২২০ কলেজে কর্মরত ৩৫০০ অনার্স মাস্টার্স স্তরে কর্মরত শিক্ষকদের এমপিও দেয়া হচ্ছেনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.