শামছুল হক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি (প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের) পরীক্ষা ২০২০ এর সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচী অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। এতে সকালের পরীক্ষা ৯ টা থেকে ১২ টা এবং বিকালের পরীক্ষা ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাঃ লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রাম কোড (১০) ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে। বিশেষ বিবেচনায় ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ, মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, De-novo রেজিস্ট্রেশনকৃত ১২ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১১ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ থাকছে।
পরীক্ষার সময়সূচী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (www.bou.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল