এইমাত্র পাওয়া

সমাপনী পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৪১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোববার (১৭ নভেম্বর) ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হয়।

এ উপজেলায় মোট ৫ হাজার ৭৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৬ জন পরীক্ষার্থীর অনুপস্থিত ছিলেন। এর মধ্যে প্রাথমিক সমাপনী ২৯৩ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ১২৩ জন।

বিষয়টি জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান।

মোট ১২ টি কেন্দ্রে এ বছর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪৭৮৭ জন এবং ইবতেদায়ী প্রাথমিক সমাপনীতে ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষার্থীদের ৬ টি বিষয়ে ১০০ নাম্বর করে মোট ৬০০ নাম্বারের পরীক্ষায় অংশ নিতে হবে এবং ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.